ঢাকাMonday , 21 November 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

admin
November 21, 2022 6:27 pm
Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে । সমাজসেবা অধিদপ্তরের অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচির আওতায় এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
বাছাই পর্বে ২৮৭জন ভাতাভোগি আবেদন করেন। এ উপলক্ষে ২১ নভেম্বর সোমবার সকাল থেকে প্রায় দিন ব্যাপি চলে মেরুরচর ইউনিয়ন পরিষদ চত্বরে বাছাই কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আজিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান , মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক , বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন ও সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু , ইউপি সদস্য মন্জু মিয়া, আসাদুজ্জামানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।