ঢাকাMonday , 21 November 2022
  • অন্যান্য

কোটালীপাড়ায় চাষীদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রম,।

Link Copied!

 

এইচ,এম,পান্না
একটা রিপোর্টারঃ-

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়
২০২২-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সার-বীজ বিতরণ করা হয়।
গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন কার্যক্রমের প্রধানমন্ত্রীর প্রতিনিধি সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুন্সি আতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার বাড়ৈ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মাটি ও মানুষদের নিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আমি সেই মাটি ও মানুষদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান সময়ে কৃষি ক্ষেত্রের উন্নয়নে বেশী জোর দিয়েছেন। তাই কৃষি ক্ষেত্রের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।