মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ১১ টার দিকে।
নওগাঁর ঐতিহাসিক নওজোয়ান মাঠে সম্মেলন উদ্বোধন করেন,স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন (বাচ্চু) সর্বশেষ সম্মেলন হয়ছিল ২০১৩ সালে ৩ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও নানান কারণে অনুষ্ঠিত হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আফজালুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধারণ চন্দ্র মজুমদার এম পি’সহ অনেকে।
নতুন কমিটিতে কারা আসছেন তা নিয়ে জনতার মাঝে চরম গুঞ্জন লক্ষ্য করা গেছে দলীয়ভাবে জানা যায়, কাউন্সিলরদের মতামতে অথবা তাদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব আসতে পারে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকেই পদপ্রত্যাশী আছেন বলে জানিয়েছেন নেতারা
তবে সাংগঠনিকভাবে যারা নেতৃত্বে আসবেন সবাইকে অভিনন্দন জানানো হবে।
দেশ ও জনগণের স্বার্থে যোগ্য নেতৃত্ব আসবে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগে কেন্দ্রীয় নেতা কর্মীরা জানিয়েছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে এমন যোগ্য নেতৃত্বে প্রয়োজন আছে বলে জানিয়েছেন তারা।
