মোঃ আলামিন বেপারী
বরিশালের জেলার আগৈলঝাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর যুবদের ৭ দিন ব্যাপী “পারিবারিক হাঁস মুরগি পালন” প্রশিক্ষন কোর্স এর শুভ উদ্ভোদন করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বদিউল আলম বাবুল, নির্বাহী পরিচালক বিপিইউএস ও সভাপতি বারপাইকা আল-মদিনা জামে মসজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ শাহ, সাবেক ইউপি মেম্বার মোঃ আজিজুল শাহ, হান্নান শাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মোফাজ্জেল হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
