ঢাকাSunday , 20 November 2022
  • অন্যান্য

কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের প্রথম শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

admin
November 20, 2022 3:14 pm
Link Copied!

 

স.র. সাঈদ
মীরসরাই, চট্টগ্রাম

সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রথম শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গত ১৯ নভেম্বর শনিবার ওয়াহিদুন্নেচা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ টি বিদ্যালয়ের ৭২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন ৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব নবী, আবুর হাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাঈন উদ্দিন, সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলম, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর আবছার রাজু, প্রচার সম্পাদক নাহিদুল হক ইমু, সমাজকল্যাণ সম্পাদক ফাহমিদা সুলতানা এবং কার্যকরী সদস্য আবু ছালেক।
সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলম বলেন, ভবিষ্যতে কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিড়া প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পরিক্ষায় উপস্থিত অন্যান্যরা কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের এমন আয়োজনের প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।