ঢাকাSunday , 20 November 2022
  • অন্যান্য

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অভয়নগরের নওয়াপাড়া শহরে আনন্দ মিছিল।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে প্রধান মন্ত্রীর জনসভা উপলক্ষে অভয়নগরে উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগ ও শ্রমিকলগের আয়োজনে শনিবার বিকালে নওয়াপাড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিলে ব্যান্ড পার্টি, ভ্রাম্যমাণ তোরণ সহ নানা প্লাকার্ড বহন করতে দেখা যায়।

এছাড়া যশোর – খুলনা মহাসড়কের ওপর একাধিক তোরণ নির্মিত হয়েছে। প্রত্যেক তোরণে শোভা পাচ্ছে স্থানীয় ও জাতীয় নেতার ছবি। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে সভা সমাবেশ চলছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা আ.লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রণজিত কুমার রায়, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা সহ অনেকে। গত ১৪ নভেম্বর এ উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি, মহান জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, যশোর জেলা আ.লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।