মোঃ আলামিন বেপারী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতী, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শুভ জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শনিবার বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মেয়রের জন্মদিনে বিশেষ দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি এবং আগৈলঝাড়া কেন্দ্রীয় জামেমসজিদের পেশইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক
