ঢাকাSaturday , 19 November 2022
  • অন্যান্য

যশোর শার্শায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা”‘ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯নভেম্বর) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথ সহ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ সদস্যগণ।

অনুষ্ঠান শেষে নারী সদস্যদের সেলাই মেশিন এবং পুরুষ সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।