বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা।
জয়পুরহাটে বর্ডার গার্ড বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত। নাম নেপাল চন্দ্র দাস, পিতা নারায়ণ দাস, গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালি উপজেলার মেঘচামী গ্রামে। নিহত বিজিবি ছিলেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়ানের সদস্য। বৃহস্পতিবার ১৭ নভেম্বর রাত ১০ টার দিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তত্তাবধায়ক সরদার রাশেদ মোবারক বলে তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার বুকে ও ডান হাতে জখমের চিহ্ন রেয়েছে।এবং পুলিশ বিজিবি সদস্য কে বিজিবি পোশাক অবস্থায় পেয়েছে বলে জানা যায়।এ বিষয়ে তদন্ত চলছে যে ঘটনাটি কিভাবে ঘটেছে এবং তার মৃত এর সাথে দায়ী কে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
