ঢাকাFriday , 18 November 2022
  • অন্যান্য

গোমস্তাপুরে ফেনসিডিলসহ আটক -১

Link Copied!

গোমস্তাপুর প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোমস্তাপুর- কানসাট সড়কের চৌডালা সেতুর টোলঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান,শুক্রবার বিকেলে এসআইঅমিত দেবনাথ সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ওই এলাকায় টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানাধীন চৌডালা ব্রীজের টোল ঘরের সামনে একটি মটর সাইকেলে তল্লাশী চালিয়ে তেলের ট্রাংকির মধ্যে রাখা ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় মোটর সাইকেল চালক শিবগঞ্জ উপজেলার দানিয়ালগাছী গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (২৭)কে আটক করা হয়।এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।