ঢাকাFriday , 18 November 2022
  • অন্যান্য

যশোর বেনাপোল দৌলতপুর সীমান্তে থেকে১৫ পিচ স্বর্ণবার সহ আটক ১

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোলে বাইসাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণসহ ইমানুর রহমান (১৯) নামে এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জাননা, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর পুটখালি সড়ক দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক বাইসাইকেল আরোহি যুবকে গতি রোধ করা হয়। এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।