ঢাকাThursday , 17 November 2022
  • অন্যান্য

বেনাপোলে ১২০০ পিস নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে পুলিশ

admin
November 17, 2022 3:55 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোস্টে একটি স্টোর থেকে অবৈধ পথে আসা ভারতীয় মেডিসিন জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে চেকপোস্টের একটি স্টোর থেকে ওষুধ গুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, বেনাপোল চেকপোস্টের একটি স্টোরে বিপুল পরিমান ভারতীয় ওষুধ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওষুধ জব্দ করা হয়। এসময় স্টোর মালিক বেনাপোল পৌরসভার বড়আঁচড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা জীবন কুমার (২৪) নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ দোকান তল্লাশি করে ১২০০ পাতা আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের একটি স্টোর থেকে ১২০০ পাতা ঐষুধ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।