ঢাকাThursday , 17 November 2022
  • অন্যান্য

৪৯ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে আবারও ১৫ কোটি টাকার স্বর্ণসহ আটক -২

admin
November 17, 2022 10:07 am
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬.৫১০ কেজি ওজনের ১১২ টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে ৪৯ বিজিবি।
আজ ১৬ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্বাবধানে আমড়াখালী চেকপোস্টে
কর্মরত নাঃ সুবেঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বেনাপোল চেকপোস্টের সামনে যশোর হতে বেনাপোলগামী সন্দেহজনক একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৯-
৮৩৯০) তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে চালক ও ২য় আসনধারীসহ পিকআপটি তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকায়িত অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করা হয়।

যার আনুমানিক ওজন ১৬.৫১০ কেজি। আটককৃত ব্যক্তিদ্বয়ের নামঃ ১। মোঃ ওমর ফারুক (২৭), পিতা-মনু মিয়া, গ্রাম-মোবারকপুর, ডাকঘর-ইয়ালিটগঞ্জ, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ২। মোঃ ফরহাদ সরকার (৩২), পিতা-আব্দুল বারেক সরকার, গ্রাম-উত্তর ইসলামপুর, ডাকঘর- -কালিপুর বাজার, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান,উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ১৫,৪৩, ৬৮,৫০০/- (পনের
কোটি তেতাল্লিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা৷আটককৃত স্বর্ণের বার, পিকআপ ও ০২টি মোবাইলের সর্বমোট সিজার মূল্য ১৫,৬৪,০৮,৫০০/- (পনের কোটি চৌষট্টি লক্ষ আট হাজার পাঁচশত) টাকা মাত্র।আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং স্বর্ণের
বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।