ঢাকাThursday , 17 November 2022
  • অন্যান্য

শার্শায় উদ্ভাবক মিজানের প্রচেষ্টার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে আল-কোরআন বিতরণ।

admin
November 17, 2022 9:59 am
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় হযরত শাহ জালাল (রহঃ) লতিফিয়া মডেল মাদরাসা ও এতিমখানায় পবিত্র আল-কুরআন বিতরণ ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে শ্যামলাগাছি হযরত শাহ জালাল (রহঃ) লতিফিয়া মডেল মাদরাসা ও এতিমখানার আয়োজনে ১৫০ জন এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়।

এসময় শার্শা ও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ক্বিরাত, গজল ও আযান প্রতিযোগীতায় তিন ক্যাটাগারীতে ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন আয়োজকরা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান (মিজান) এর সার্বিক ব্যবস্থাপনা প্রচেষ্টার অনুষ্ঠানে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন আহম্মেদ তোতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক ও বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জামাল হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আবদুর রহিম সহ স্থানীয় অন্যান্য সংবাদকর্মীরা ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যব্যক্তিবর্গ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিকরগাছার স্বপ্ন ছোঁয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রোভার রাজিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।