ঢাকাWednesday , 16 November 2022
  • অন্যান্য

যশোর ঝিকরগাছায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম যশোর পবিস

admin
November 16, 2022 8:24 pm
Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” শীর্ষক মেলায় জনসেবা প্রদানকারী সরকারি দপ্তরসমূহের মধ্যে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস প্রথম স্থান অধিকার করেছে।
বুধবার বিকেলে মেলা শেষে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা: মো: নাসির উদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেজবাহ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারমান লুবনা তাক্ষী সহ আরো অনেকে।

প্রথম স্থান অধিকার করার বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেজবাহ উদ্দিন বলেন, আমরা সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে দেশে ডিজিটাল বাংলাদেশ তৈরীর অংশিদার হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা আগেও প্রথম হয়েছি এবারও হয়েছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।