ঢাকাWednesday , 16 November 2022
  • অন্যান্য

আগৈলঝাড়া উপজেলার৫টি ইউনিয়নের সকল কুকুরের শরীরে টিকাদান শুরু,,,,,,

admin
November 16, 2022 5:29 pm
Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় জলাতঙ্ক রোগ নির্মূলে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় জলাতঙ্ক নির্মূলে কুকুরের শরীরে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি এলাকার কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে (ভ্যাকসিনেশন করে) কুকুরকে নিরাপদ রাখা হচ্ছে।

আগৈলঝাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার বলেন, জলাতঙ্ক সাধারণত লিসা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। মাংসপেশী কিংবা স্নায়ুতে ঢুকে ভাইরাস বংশ বৃদ্ধি করে থাকে। জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রমক রোগ। মূলত কুকুরের কামড় বা আঁচড়ে এ রোগ ছড়ায়। এই রোগকে হাইড্রোফোবিয়া বা পাগলা রোগও বলা হয়। সবগুলো কুকুরকে বিশেষ কায়দায় জালে ভরে ভ্যাকসিনেশন করা হচ্ছে।

কুকুরকে টিকা দেয়া কর্মী সাইদুল হোসেন বলেন, আমরা আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকার আনাচে কানাচে কুকুর খুঁজে টিকা প্রদান করছি। টিকা দেয়ার পরে ওই কুকুরের গায়ে রং দিয়ে দেয়া হয়। সাত দিন পর্যন্ত থাকবে এই রং। তবে একবার টিকা দিলেই কুকুর সারা জীবনের জন্য নিরাপদ হয়ে যায় না।

তিনি আরও জানান, টিকা দিলে এক থেকে দুই বছরের জন্য নিরাপদ হবে কুকুরগুলো। পরে আবার টিকা দেয়া হবে এই কুকুর গুলোকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।