রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি;
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কানসাট সোলেমান ডিগ্রি কলেজের, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র অর্থাৎ ২০২২ সালের ফাইনাল পরীক্ষাথী মোঃ আব্দুল কাদির খানের কেক কেটে জন্মদিন পালিত হয়েছে।
আজ ১৫.১১.২০২২ ইং মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় অত্র কলেজের একটি কক্ষে কেক কাটার অনুষ্ঠান হয়।এই কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের
অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ স্যার, আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক মোঃ মুনিরুল ইসলাম (মুনি স্যার) এবং অত্র কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীরা।এ সময় প্রধান অতিথি বক্তব্যে আব্দুল হামিদ স্যার বলেন, কাদির ২৪ বছর শেষে ২৫ বছরে পা রাখলো, আমি তার জন্য অনেক দোয়া রাখবো যেন আগামীর সাফল্যের পথ চলার দিন গুলো আরো ভালো যায় এবং উচ্চ শিক্ষা গ্রহণ করে সে ভালো কিছু করিতে পারে সেই দোয়া রাখি।
আর আমি এই রকম একটি ছাত্রদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক ধন্য।
পরবর্তীতে স্যার সকল ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান ও সকলের জন্য মঙ্গল কামনা করেন।
