ঢাকাWednesday , 16 November 2022
  • অন্যান্য

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাহাদুরপুর ইউনিয়নে প্রস্তুতিসভা শেখ আফিল উদ্দিন।

admin
November 16, 2022 3:11 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
আগামী ২৪ই নভেম্বর যশোরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকেল বেলা শাখারীপোতা বাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৩ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এ ছাড়াও বক্তব্য দেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মন্জু ,উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, অধ্যক্ষ জনাব, মোঃ ইব্রাহিম খলিল ,উপস্থিত ছিলেন ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ)। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

আগামী ২৪ নভেম্বর যশোরের ঈদগাহ ময়দানে আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভা সফল করার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও দৈনিক স্বাধীন বার্তা যশোর জেলা প্রতিনিধিসহ সকল প্রতিনিধিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।