ঢাকাTuesday , 15 November 2022
  • অন্যান্য

যশোরে শার্শায় উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির আলোচনা সভা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শার্শা উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে ১৪ নভেম্বর (সোমবার) সকাল ১০ টায়, আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উক্ত আইন শৃঙ্খলা’র মাসিক আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্ব আলোচনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফারজানা ইসলাম, শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান আরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ উপজেলার অন্যান্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ এবং উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসময় উক্ত অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান নিরোধ বিষয়ে বিভিন্ন আলোচনা করেন উপস্থিতিগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।