ঢাকাTuesday , 15 November 2022
  • অন্যান্য

সরকারী বিদ্যালয়ের তালা ভেঙ্গে আগৈলঝাড়ায় প্রজেক্টেরসহ মালাকুল চুরি,।

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী মজিদবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার রাতে চোরের দল দুটি কক্ষের তালা ভেঙ্গে রুমে ঢুকে একটি প্রজেক্টর, ফ্যান ও লাইট চুরি করে নিয়ে যায়।
সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয় জানতে পারেন প্রধান শিক্ষক রেহানা পারভীনসহ অন্যান্য শিক্ষকেরা। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শফিকুল হোনে টিটুকে অবহিত করলে তিনি বিষয়টি থানাকে অবহিত করে।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তাকে বিষয়টি অবহিত করলে তিনি প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলেন।
তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রধান শিক্ষক অজ্ঞাত কারনে থানায় কোন অভিযোগ করেনিনি। অভিযোগ দিলে মামলা নেয়া হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।