ঢাকাThursday , 19 May 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে বোরো সংগ্রহ শুরু।

Link Copied!

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে চলতি বোরো মৌসুমী বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন হয়েছে।১৯ মে বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদামে ফিতা কেটে উদ্বোধন করেন জামালপুর -১ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন লীজার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা শামীমা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, আওয়ামী নেতা সাখাওয়াত হোসেন সাকা সহ অনেকে।

জানা গেছে উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ৮১৪ টন এবং ধান প্রতি ২৭ টাকা দরে ১৯৩৯ টন সংগ্রহ নির্ধারিত হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।