এস কে অজিবর রহমান
সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলা, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, জঙ্গি,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলার সড়ক নিরাপত্তা ব্যবস্থা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,চোরাচালান নিরোধসহ জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মীর মোস্তাক আহমেদ রবি,মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা -২,সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান,সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও নির্বাহী কর্মকর্তাগণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
