ঢাকাMonday , 14 November 2022
  • অন্যান্য

শার্শায় ফেনসিডিল সহ মাদক কারবারি আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শার থেকে ৫৭ বোতল ফেনসিডিল সহ কবির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সদস্যরা।

বরিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক কবির শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের নবিছন মেম্বরের বাড়ির উত্তর পাশে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমানিক ১ লক্ষ ৭১ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।