ঢাকাSunday , 13 November 2022
  • অন্যান্য

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

admin
November 13, 2022 2:52 pm
Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশালের আগৈলঝাড়া উপজেলা চত্বরে রবিবার সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবন্ধীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে । বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস আগৈলঝাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন ও প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা অর্জনে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার এই সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমগ্র বাংলাদেশের অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কে ২০১৭ সালে সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পুরস্কারে ভূষিত করেছেন। তবে কতিপয় স্বার্থন্বেষী ব্যাক্তি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।