মোঃ আলামিন বেপারী
বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহার ইসলাম এর নির্দেশে থানার এস আই নুরেআলম ফোর্সসহ উপজেলার বাকাল বাজারের পাশে অভিযান পরিচালনাকরে তিন ছিনতাইকারী আটক করেছে। থানার অফিসার ইনচার্জ তদন্ত মাজহারুল ইসলাম জানান শনিবার বিকেল বেলা বাক্যাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস তাকে ফোন করে জানান বাকাল বাজারের পাশে ছিনতাইকারীরা এক মহিলার স্বর্নের চেইন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল এ সময় তদন্ত অফিসারের নির্দেশে এসআই নুর আলম সংগীও ফোর্স সহ তিনজনকে আটক করে আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইকারী মালামাল ক্রয় কারীর একজনের নাম বললে রাতের বেলা অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হয়। ছিনতাই কারিরা পার্শ বর্তি মাদারিপুর জেলার কালকিনি থানার কালাচাঁনের পুত্র সাব্বির খান, রশিদ খানের পুত্র আসিক খান ,আবু তালেব শিকদারের পুত্র মাহবুব শিকদার, বিধান দত্তের পুত্র শিবনাথ দত্ত ।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠিয়ে দিয়েছে আগৈলঝাড়া থানা পুলিশ ।
