ঢাকাSaturday , 12 November 2022
  • অন্যান্য

যশোর বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৪

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল থেকে ১ কেজি ৫ শ” গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আল রাখিব সোহাগ (৩০), মৃত খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন (৪২) ও আলী কদরের ছেলে মেহেদী হাসান (২৫) সর্ব থানা বেনাপোল পোর্টথানা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে কাগজপুকুর সাকিনস্থ সোনালী ইটভাটা সংলগ্ন জনৈক বিরবলের বাড়ির সামনে তনিমা তেল পাম্প টু খেদাপাড়া গামী পাকা রাস্তার উপর হতে ১ কেজি ৫০০ শত গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪৫.০০০/- টাকা।

অপরদিকে, শুকুর আলী (২৩), পিতা- হায়দার আলী, সাং-বেনাপোল কলেজপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৫০ বোতল ফেনসিডিল ও ১ টি ইজিবাইক সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২,৫০.০০০/- টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।