মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||
আহত ঝুম্পা মজুমদারের চিকিৎসার জন্য মানবিক পাটকেলঘাটা সংগঠনের সামান্য চিষ্টায় ও সংগ্ৰহ অর্থ আজ আহত ঝুম্পা মজুমদারের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গত ০৩/১১/২০২২ তারিখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার, কুমিরা ইউনিয়নে রাঢ়ীপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে ঝুম্পা মজুমদার (২০) সাতক্ষীতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার সময় পথিমধ্যে তাঁর মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার রডের সাথে জড়িয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
দূর্ঘটনায় তাঁর মাথার চুল সম্পূর্ভাবে চামড়াসহ উঠে যায়। বর্তমানে সে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। উন্নত চিকৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হতে পারে।
উল্লেখ থাকে যে, তাঁর পিতা নেপাল মজুমদার একজন দিনমজুর। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়ো, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স আনুমানিক পাঁচ বছর।
নেপাল মজুমদার আর্থিক সহযোগিতার পাশাপাশি তাঁর সন্তানের জন্য সকলের আশির্বাদ/দোয়া কামনা করেছেন।
