ঢাকাThursday , 10 November 2022
  • অন্যান্য

মিথ্যা ও মানহানিকর প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

admin
November 10, 2022 7:53 pm
Link Copied!

 

মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ কক্সবাজার
৯ই নভেম্বর-২০২২ইং কক্সবাজার থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকাসহ দৈনিক আমাদের সংগ্রাম অনলাইন নিউজ এর “আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে বেপরোয়া, জামিনে হয়ে কাটাখালীর দুই আলমের রামরাজত্ব ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উল্লেখিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর।
মূলত এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ওই চক্রটি আমার যাতে এলাকায় মান-ক্ষুন্ন হয় তার বিরুদ্ধে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।
আসলে আমি কোন দিন ইয়াবা ব্যবসার এবং এই অপকর্মের সাথে অতিতেই জড়িত ছিলাম না এবং বর্তমানেও জড়িত নেই। ইয়াবা ব্যবসাতো দূরের কথা এলাকায় যারা ইয়াবা ব্যবসা করে থাকে সব সময় তাদের বিরুদ্ধে অবস্থান করি বিধায় ওই চক্রটি আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ দিয়ে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে।
এছাড়াও সংবাদে উল্লেখ রয়েছে আমি এবং আমার ভাই শাহ আলম মরণ নেশা ইয়াবার মত একটি জগণ্য ব্যবসায় জড়িত আছি । এই কথাটা কি একজন পাগল ব্যক্তিও বিশ্বাস করবে তা আমার মনে অজানা রয়ে গেল! তার অন্যতম কারণ হচ্ছে আমি দীর্ষ ৩বছর যাবৎ মালেশিয়া প্রবাসী ছিল মাত্র কয়েক মাস হল দেশে আসলাম। আর আমার ভাই শাহ আলম আমাদের নিজস্ব জমিতে খাল-চাষ করে জীবন অতিবাহিত করে আসছে।
এছাড়া উক্ত সংবাদে এলাকার কিছু শীর্ষ ইয়াবা গডফাদার, ইয়াবা পাচারকারীর আমাকে পাচানোর জন্য ন এই সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা উপস্থাপন করছে তারাই ষড়যন্ত্র করে,এলাকায় ইয়াবা ব্যবসা করতে না পেরে ইয়াবার বড় অংকের টাকার বিনিময়ে মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিলো। যা মহামান্য আদালতে বিচারাধীন রয়েছে ইনশাআল্লাহ আমি আশাবাদী উক্ত মামলা হতে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং নির্দোষ প্রমাণিত হব ইনশাআল্লাহ।
প্রচার করা নিউজ নিয়ে ইতোমধ্যে ১নং ওয়ার্ডবাসীর মনে প্রাণে ঘৃনা করা শুরু করেছে পাশাপাশি সাংবাদিকতার মত মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি সৎ উপার্জনের মাধ্যমে দিনাতিপাত করে আসছি।
সংশ্লিষ্ট প্রশাসন যদি বিষয়টি তদন্ত করতে চায় তাহলে আমি সব সময় তাদের স্বাগত জানাবো। আর এভাবে কোন তথ্য প্রমাণ ছাড়া যদি কেউ কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা মানে একেবারে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরণের এহেন মিথ্যা ও উদ্দেশ্যেমূলক সংবাদ প্রকাশ করাইলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। সংবাদটি প্রশাসন, এলাকাবাসী সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারীঃ-
শামসুল আলম এবং
শাহ আলম
কাটাখালী পূর্বপাড়া,
১নংওয়ার্ড,হোয়াইক্যং,টেকনাফ,কক্সবাজার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।