এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের কৃষক আব্দুল মান্নান গোমস্তার একটি গাভী এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ওই এলাকায় প্রথম হওয়ায় কৃষক মান্নানের বাড়ীতে ভীর করছেন উৎসুক জনতা।
বুধবার দুপুরে কৃষক মান্নান গোমস্তা জানান, তিনবার ইনজেকশন দেওয়ার পরও গাভীটি গর্ভবতী হয়নি। পরবর্তীতে উন্নত জাতের ষাড়ের মাধ্যমে গাভীটিকে গর্ভবর্তী করানো হয়। দশ মাস পর গতমঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গাভীটি এক সাথে তিনটি বাচ্চা প্রসব করে। গাভী ও বাচ্চা সম্পূর্ন সুস্থ রয়েছে।
গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে গাভীটির কোন চিকিৎসা প্রয়োজন হলে তা প্রদান করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
