ঢাকাTuesday , 8 November 2022
  • অন্যান্য

বেনাপোল চেকপোষ্টে ৯ পিস স্বর্ণের বার সহ এক পাসপোর্ট যাত্রী গ্রেফতার

admin
November 8, 2022 2:39 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
স্থলবন্দর বেনাপোল চেকপোষ্টে আজ সোমবার সকাল ৯ টার দিকে ৯ টি স্বর্নের বার সহ এক পাচারকারী পাসপোর্ট যাত্রীকে আটক করে কাষ্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা। বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট বন্দর দিয়ে ভারতে যাচ্ছে। সেই মোতাবেক আমরা চেকপোষ্ট অবস্থান নিই।পরে পাচারকারী ৯ টার সময় কাষ্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতগেট মুখে যাবার প্রাক্কালে পাচারকারী সিদ্দিকুর রহমান (৪৬) পিতা আ: গনীমোল্লা গ্রাম সিংরাবুনিয়া জেলা – বরগুনা কে আটক করা হয়। তার পাসপোর্ট নং A02213862। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সূকৌশলে কোমরে বেঁধে রাখা ৯ টির স্বর্নেরবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম।উদ্ধারকৃত স্বর্নের বাজার মুল্য ৮০ লক্ষ্য টাকা বলে কাষ্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান। উদ্ধারকৃত স্বর্নের বার গুলো বেনাপোল শুল্কগুদামে জমা প্রদান করা হয়েছে।আটককৃত যাত্রীকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।