ঢাকাTuesday , 8 November 2022
  • অন্যান্য

যশোর শার্শায় ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

admin
November 8, 2022 2:36 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাড়িঁ পুলিশ।

সোমবার (৭ই নভেম্বর) দুপুর ২টার সময় গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত একজন নাইম হোসেন এবং অপরজন আজহারুল ইসলাম। আটক আসামী ২ জনই শার্শা উপজেলার বাসিন্দা।

নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস বার স্বর্ণ বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা। আরও বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানান তিনি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।