কক্সবাজার জেলা প্রতিনিধি/
টেকনাফ নাজিরপাড়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আবুল ফয়াজ নামের একজন।
আজ ৭ নভেম্বর (সোমবার) বিকাল ৪ ঘটিকায় টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহত হয়েছেন ফরিদ আলম প্রকাশ পাগলা ফরিদের ছেলে আবুল ফয়াজ।
আহত ফয়াজকে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আবুল ফয়াজের এক আত্মীয় জানান, সামান্য কথা কাটাকাটির জের ধরে নাজির পাড়া এলাকার আবছার, খোকন, হেলাল, আরো কয়েকজন মিলে আবুল ফয়াজকে মেরে গুরুতর আহত করেছে।
তিনি আরো জানান,উক্ত ঘটনায় টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
