এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় কোরআনে হাফেজদের সংবর্ধনা প্রদান ও পাগরী পড়ানো অনুষ্ঠান রবিবার রাতে বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া আহম্মেদিয়া হেফজ খানায় অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব, ব্যবসায়ী মামুন সিকদার, রুহুল আমীন সিকদার, আজগর আলী শিপন, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোকন মুন্সী সহ অন্যান্যরা। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
