ঢাকাTuesday , 8 November 2022
  • অন্যান্য

* সাতক্ষীরা থানা পুলিশের নিয়মিত অভিযানে ৫১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন ও ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজাসহ ০১ জন আসামী সহ মোট ০৫ জন গ্রেফতার ।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম।।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০৬/১১/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/শাহজালাল, এএসআই/জিয়াউর রহমান, এএসআই/শাহানুর আলম, এএসআই/গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৬.৫০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন ঝাউডাঙ্গা বাসস্টান্ড এর পশ্চিম পাশে আশিষ জুয়েলার্স এর সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর হইতে ৫১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১৷ আঃ হান্নান(৪২), পিতা-মোঃ আরাফাত আলী ,সাং-কুলবাড়ীয়া, উপজেলা/থানা- ঝিকরগাছা, জেলা -যশোরকে গ্রেফতার করেন এবং
ইং-০৭/১১/২২ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন সুলতানপুর বড় বাজার হইতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১৷ রবিউল ইসলাম। পিং মৃত কাশেম আলী, সাং বলদল, ধুলিহর, থানা ও জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

অন্য একটি অভিযানে থানার এসআই/অনিল মুখার্জ্জী ও এএসআই/ইয়ার আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-০৬/১১/২০২২ তারিখ রাত্র ১১.৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন কামালনগর সঙ্গীতা সিনেমা হলের বিপরিত দিকে সুন্দরবন সুপার মার্কেটের গলির মধ্যে ফারুক ইলেকট্রনিক্স এর সামনে হইতে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আসামী ১.মো: শহিদুল ইসলাম (৬০), পিতা-মৃত নইমুদ্দিন ,স্থায়ী: কামালনগর , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

এছাড়াও ০৬/১১/২২ তারিখ থানা পুলিশের এসআই এএসআই অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।