ঢাকাSunday , 6 November 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

admin
November 6, 2022 7:25 pm
Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশালের আগৈলঝাড়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৪৮জন শিক্ষার্থী। ৬ নবেম্বর রোববার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ছাড়াও বিএইচপি একাডেমীতে একটি ভেনুতে কঠোর নিরাপত্তার মধ্যে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ও বিএইচপি একাডেমীতে একটি ভেনুতে ৮০৫জন এইচএসসি পরীক্ষার্থী শান্তিপূর্ন ভাবে পরিক্ষা দিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৪৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।