ঢাকাSunday , 6 November 2022
  • অন্যান্য

যশোরে পৃথক অভিযানে গাজা সহ তিনজন গ্রেফতার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান চালিয়ে এক কেজি দুইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা বেচাকেনার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার সিরাজ সিঙ্গা হাতিয়ার হাট গ্রামের হাদিউজ্জামানের ছেলে নুরুজ্জামান সজীব, সদর উপজেলার রামনগর রাজারহাট গ্রামের রেজাউল ইসলামের ছেলে আরিফ হোসেন ও রামনগর পুকুর কুল গ্রামের মৃত আলী মোল্যার ছেলে মনির হোসেন। তাদের বিরুদ্ধে পৃথক মামলার পর শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে যশোর টু খুলনা রোডের ঘুনি পদ্মবিলা কানাপুকুরস্থ রাস্তার দক্ষিণ পাশের্^ অবস্থানরত আরিফ হোসেনের কাছে থেকে ব্যাগের মধ্যে ৭শ’ গ্রাম ও মনির হোসেনের কাছে থাকা ব্যাগের মধ্যে ৩শ’ গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। অপরদিকে, কোতয়ালি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ৪ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার সিরাজসিঙ্গা হাতিয়ার হাট থেকে নুরুজ্জামান সজীবকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।