ঢাকাSaturday , 5 November 2022
  • অন্যান্য

নলছিটিতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

admin
November 5, 2022 5:43 pm
Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় সমবায় দিবস -২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর এক আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার’র সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা (অঃদাঃ) মো. শহিদুল হক, মোল্লারহাট ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।