ঢাকাFriday , 4 November 2022
  • অন্যান্য

তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে যশোরে জেলা যুবদল বিক্ষোভ মিছিল

admin
November 4, 2022 6:08 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোর জেলা যুবদল। বুধবার কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকারের বিরুদ্ধে দেশের সমগ্র জনগণ যখন ফুঁসে উঠেছে। ঠিক তখনই সরকার তার ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিচার বিভাগকে প্রভাবিত করে মিথ্যা মামলায় তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই কর্তৃত্ববাদী সরকার তার চক্রান্তের অংশ হিসেবে তারেক রহমানকে মামলা দিয়ে আগামীর নেতৃত্ব থেকে দূরে রাখতে চায়।

কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণই তাকে নেতৃত্বে বসিয়ে অবৈধ সরকারের সমুচিত জবাব দেবে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এসময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ। এর আগে শহরের হরিনাথ দত্ত লেন থেকে শুরু হওয়া মিছিলটি এম এম আলী সড়ক হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।