ঢাকাThursday , 3 November 2022
  • অন্যান্য

বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালন।

Link Copied!

 

সৈয়দ মফিদুল ইসলাম
গৌরনদী প্রতিনিধি

আজ বরিশালের গৌরনদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরনদী পৌরসভার বার বার নির্বাচিত সনামধন্য মেয়র মোঃ হারিসুর রহমান এর নেতৃত্বে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল শোক রেলি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ করেন। রেলি শেষে জাতীয় চার নেতার সৃতিচারণ করে বক্তৃতা রাখেন গৌরনদী পৌরসভার বার বার নির্বাচিত সনামধন্য মেয়র জনাব মোঃ হারিসুর রহমান। পরে শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাদের আত্মার শান্তি কামনার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে তোবারক বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।