এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন ইং-০৩/১১/২২ তারিখ, সকাল অনুমান-০৮.৫০ ঘটিকার সময় এসআই(নিঃ) শোভন দাস, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া টু বদরতলা গাজী পাকা রাস্তার দক্ষিন পারুলিয়া (জেলে পাড়া) প্রামস্থ জনৈক ইন্জামামুল হক এর মেসার্স আয়ান ব্রিকস এর দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায়।মোঃ ইউনুছ আলী মোড়ল(৪০), পিতা-মোঃ ইয়াদ আলী মোড়ল ,স্থায়ী: গ্রাম- নোড়ারচক (পূর্ব পাড়া)) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এ সংক্রান্তে দেবহাটা থানায় ০১টি অস্ত্র মামলা রুজু হয়েছে। আসামীকে ইং- ০৩/১১/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
