এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে শ্যামনগর টু কালিগঞ্জ বাইপাস সড়কে তাল, কদবেল ,তেতুল সহ শতাধিক বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করা হয়েছে। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বুধবার (২ নভেম্বর) সকাল ৮টায় বাইপাস সড়কে গাছের চারা লাগিয়ে শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে ,পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ,সবুজ বনায়নের জন্য বাইপাস সড়কে ইউপি চেয়ারম্যানের বৃক্ষ রোপনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
