আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে যোগদান করা প্রফেসর ড সৌমিত্র শেখর ।
নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য তাদের ইচ্ছামত করতে চাপ দিয়ে ব্যর্থ হয়ে গত ২৯ শে অক্টোবর ২০২২ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় উপাচার্যের দখলে ৮ পদ শিরোনামে যে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে উপাচার্য মহোদয়কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়, তার প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
যে বা যারা এই সমস্ত হীন মানসিকতা নিয়ে এধরনের সংবাদ প্রকাশে বা প্রচার করেছেন বা প্রচারে সহযোগিতা করেছেন, তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
কর্মচারী ইউনিয়ন (গ্রেড ১৭-২০ ) এর সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানা
