এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা নভেম্বর রোজ মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জেল আলী খানের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন,
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
