ঢাকাWednesday , 2 November 2022
  • অন্যান্য

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া ৪o জেলে দেশে ফিরেছেন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

গত আগষ্ট/২০২২ ইং মাসে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকে পড়া ৪০জন জেলেকে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

এসময় সচিব জানান, “বাংলাদেশি জেলেদেরকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে উওর চব্বিশ পরগুনার কাকদ্বীপ নামে একটি শেল্টার হোমে রাখে, পরে সেখান থেকে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় প্রথম ধাপে ৪০ জন বাংলাদেশি জেলেকে দেশে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আরও ২৬ জন জেলেকে দেশে হস্তান্তর করা হবে বলে তিনি জানান”।

ফেরত আসা ৪০ জন বাংলাদেশি জেলেদের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলায়। তাদের সকলকে গ্রহন করে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা।

ফেরত আসা জেলেরা জানায়, “তারা গত আগস্ট/২০২২ ইং মাসে বরগুনা থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিল, ঐ সময় তাদের মাছ ধরা ট্রলার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, এরপর ভাসতে ভাসতে তারা ভারতীয় সীমানায় চলে যায়। পরে ভারতীয় জেলেরা তাদেরকে উদ্ধার করে এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড তাদের নিজেদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে পাঠায়”।

যশোর জাস্টিস এন্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া বলেন, এদের সকলের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।