এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০১/১১/২০২২ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/তন্ময় কুমার দেবনাথ সঙ্গীও অফিসার ও ফোর্সের সহায়তায় ৬০০ গ্রাম গাঁজা সহ আসামী ১৷ লিয়াকত আলী গাজী কে এবং এএসআই/আঃ কুদ্দুস হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১| মো শওকত আলীকে গ্রেফতার করেন।
এছাড়াও থানা পুলিশের বিশেষ অভিযান টিমের অফিসার ফোর্স এর সমন্বয়ে অভিযান করিয়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
