ঢাকাTuesday , 1 November 2022
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের পৃথক- অভিযানে ২৭ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।।।

admin
November 1, 2022 6:04 pm
Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল পরিচালনা কালে ইং ৩১/১০/২২ তারিখ, এসআই(নিঃ)হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকা হইতে ১২(বার) বোতল ফেনসিডিল সহ আসামী ১। মোঃ রুবেল মোল্যা(৩০), পিতা-মৃত নুর মোহাম্মাদ মোল্যা , গ্রাম- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং ইং ০১/১১/২২ তারিখ এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম ও এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন বহেরা এলাকা হইতে ১৫ (পনের) বোতল ফেনসিডিল সহ আসামী ২। মোঃ জহিরুল সরদার(৩০), পিতা-মৃত মোবারক সরদার , গ্রাম- আলীপুর (তালবাড়িয়া) , থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় দুইটি মাদক মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে ইং- ০১/১১/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।