মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
ছবিঃ ফাইলঃ
যশোরের বেনাপোলে ৬ বছরের এক শিশুকে বলৎকার এর অভিযোগ উঠেছে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
রবিবার দুপুর ২টার দিকে শিশুটির বাড়ির পাশে আম বাগানে এঘটনা ঘটে।
এ ঘটনায় আবুল হোসেন নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
নির্যাতিত শিশু বেনাপোল পোর্ট থানার ৩নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার বাসিন্দা এবং অভিযুক্ত আবুল হোসেন একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, শিশু মা-বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত আবুল হোসেনকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
