ঢাকাTuesday , 1 November 2022
  • অন্যান্য

শার্শায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সাথে জেলা প্রশাসকের মতবিনিময়।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

সোমবার(৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিানিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান আরা, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক মহোদয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও পোষাক বিতরণ করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।