এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ৩১/১০/২২ তারিখ, এসআই(নিঃ)শেখ মোঃ গোলাম আজম, এসআই(নিঃ) মিজানুর রহমান, এসআই(নিঃ) অশোক চন্দ্র তালুকদার সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন শুশিলগাতি এলাকা হইতে নন জিআর-১০/২২ এর আসামী ১। আবুল মাজেদ (৭০), পিতা- মৃত খোদাবক্স মিস্ত্রি, ২। একতার হোসেন(৪৫), পিতা-আবুল মাজেদ, ৩। বাবুল হোসেন(৩৮), পিতা-আবুল মাজেদ, সর্ব সাং-সুশিলগাতি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন, আসামীদেরকে ইং- ৩১/১০/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
