জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফুল ইসলামের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে করা হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সাংবাদিক আশরাফুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, আমি সাংবাদিক হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধার শক্তির পক্ষে এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে অনেক লেখালেখি করি এবং ইতিপূর্বে আমার ফেসবুক টাইম লাইনে গত ৩১ আগস্ট ও ২০ সেপ্টেম্বর দুটি পোস্ট করি। যাতে লেখা হয়েছিল পিএসডি ডিগ্রী ৯৮% নকল যা দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। আরেকটি পোস্টে জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলার মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধার সন্তানদের প্রশ্ন ছুড়ে দিলেন অধ্যক্ষ আব্দুর রশিদ। পোস্ট দুটি ব্যাপক আকারে ভাইরাল হয় এবং নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে সরিষাবাড়ী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আলামিন হোসেন শিবলুর নির্দেশে বেশ কয়েকজন আমার উপর অতর্কিতভাবে হামলা করে। হামলায় আমি গুরুতর আহত হয়। ওই হামলার ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও বলেন, এ ঘটনার মদতদাতা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ তার লোকদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে হামলাকরী ও হামলার ঘটনার সাথে যারা মদতদাতা তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।
এ প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অরিশদ বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা নিন্দনীয়। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
